ছাতক বিদ্যুৎ অফিসে সীমাহীন দূর্নীতির অভিযোগ
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক বিদ্যুৎ অফিসের (বিউবো) অভ্যন্তরে সীমাহীন দূর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, লুঠপাট ও ব্যাপক ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। ফলে একুশ হাজার কনজুমার চরম ভোগন্তির শিকার হচ্ছেন।
জানা যায়, উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের মৃত আফতর আলীর পুত্র আবদুল ওয়াহাব গত ৬ ফেব্রয়ারি সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রধান প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগে ছাতকস্থ বিউবোর নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারের বিরুদ্ধে ২ লাখ ৬০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ করেছেন। এখানে ১১ হাজার কেভি লাইনের খাইরগাঁও (ট্রান্সফর্মার স্থান) গ্রাম থেকে করছখালী গ্রামের মধ্যবর্তী এলাকায় ৪ লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। কিন্তু করছখালী গ্রামের ১নং সংযোগ থেকে গ্রামের মধ্যে ৩ লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। কিন্তু এখন ৩ লাইনের মধ্যে একটি এলটি লাইন সংযোগ করে মোট ৪ লাইনে বিদ্যুৎ সরবরাহ করতে হলে ট্রান্সফর্মারের ক্যাপাসিটি বৃদ্ধি করা প্রয়োজন। এজন্যে স্বাগত সরকার করছখালী গ্রামের আবেদনকারীর কাছে ১০০ কেভি ট্রান্সফর্মার পরিবর্তন করে এর স্থলে ২০০শ’ কেভি ট্রান্সফর্মার বসানোর জন্যে ৯০ হাজার, এলটি লাইন সংযোগে ৫০ হাজার ও ২টি মিটার স্থাপন বাবত ৬০ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজারসহ মোট ২ লাখ ৬০ হাজার টাকা ঘুষ দাবী করেন। এভাবে তিনি রাইস মিল, ক্রাসার মিল, পুরাতন লাইন মেরামতসহ বিভিন্ন কাজে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।
গত ৬ ফেব্রয়ারি আবেদনটি চেয়ারম্যান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ঢাকা, প্রশাসন বিভাগ বিউবো ঢাকা, স্থানীয় সংসদ সদস্য, ছাতক উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।
এব্যাপারে নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, জামানতের জন্যে এসব টাকা দাবী করা হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed