শাহপরাণ থানার ওসি’র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
বিশেষ প্রতিনিধি: সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরাণ (র.) থানার ওসি শাজালাল মুন্সি’র বিরুদ্ধে জনহয়রানী ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। মাদকসম্রাজ্ঞী নারী ব্যবহার করে ভয়-ভীতি দেখিয়ে বীর মুক্তিযোদ্ধা সন্তানের কাছ থেকে ৩০ হাজার টাকা আদায় করে নিয়েছেন তিনি। এমন অভিযোগে সিলেট মেট্রেপলিটন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান কামরান হোসেন গত ১৯ ফেব্রয়ারি এ অভিযোগ করেন। কামরান নগরীর আরামবাগের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আহমদের পুত্র।
অভিযোগে প্রকাশ, এসএমপি’র শাহপরাণ থানাধীন নগরীর টিলাগড়ে রিনা নামের এক মাদকসম্রাজ্ঞী রয়েছে। ফেনসিডিল ও মাদক ব্যবসার দায়ে রিনা, তার স্বামী ও ছেলের বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা এবং মামলায় তার ছেলে পলাতক রয়েছে। শাহপরাণ থানার ওসি’র দায়িত্ব নেয়ার পর থেকে রিনার সাথে ওসি শাহজালাল মুন্সির গভীর সখ্যতা। মাদকসম্রাজ্ঞী রিনার প্ররোচনায় ওসি শাহজালাল মুন্সি গত ১২ ফেব্র“য়ারী মুক্তিযোদ্ধা সন্তান কামরানকে শাহপরাণ থানায় ডেকে নেন এবং থানাহাজতে রেখে তার কাছে মোটা অংকের টাকা দাবি করেন। অন্যথায় তাকে অস্ত্র ও নারী মামলায় ফাঁসিয়ে আজীবন জেলে রাখার ভয়-ভীতি দেখান। বাধ্য হয়ে কামরান নগদ ৩০ হাজার টাকা দিয়ে ছাড়া পান। কামরানের দাবি তার বিরুদ্দে কোন মামলা বা জিডি নেই। থেকে থাকলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরনের কথা। কিন্তু ওসি শাহজালাল মুন্সি কোন মামলা ও জিডি ছাড়াই মুক্তিযোদ্ধা সন্তান কামরানকে আটকে রেখে তার কাছ থেকে ৩০ হাজার টাকা আদায় করে নেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা কামরানের লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
এ ব্যাপারে ওসি শাহজালাল মুন্সির সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে জানান, রিনা নামের মহিলার সাথে কামরানের বিভিন্ন বিষয়ে দ্ব›দ্ব রয়েছে। একপর্যায়ে কামরান ওই মহিলার স্মাটফোনটি ছিনিয়ে নেয়। স্মাটফোনে অনেক ডকুমেন্ট থাকায় মহিলা ফোন উদ্ধারে থানা পুলিশের দ্বারস্থ হয়। তাই তিনি কামরানকে ডেকে নিয়ে মহিলার কেবলমাত্র ফোনটি উদ্ধার করে দেন বলে জানিয়েছেন।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed