সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানদের নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পরিষদে এক বৈঠকে ওই প্যানেল চেয়ারম্যানদের নির্বাচিত করা হয়।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে প্রথম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে ৬নং ওয়ার্ডের সদস্য জয়নাল আহমদকে, দ্বিতীয় হয়েছেন ১৩নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ। নারী কোটায় নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ১, ২, ও ৩ নং ওয়ার্ডের সদস্য আমাতুজ জোহরা রওশন জেরিন রুবা।
এ সময় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান সহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান লুৎফুর রহমান প্যানেল চেয়ারম্যানদের নির্বাচন করায় অভিনন্দন জানান। তিনি বলেন- জেলা পরিষদের সবাই এক ও ঐক্যবদ্ধ। এ কারনে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই প্যানেল চেয়ারম্যানদের নির্বাচিত করা হয়েছে। আগামী দিনে সিলেটের উন্নয়নে দায়িত্ব পালনে জেলা পরিষদের সবাই ঐক্যবদ্ধ থেকে উল্লেখযোগ্য ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed