ফের বাড়ল গ্যাসের দাম : দুই চুলা ৮০০, এক চুলা ৭৫০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: ভোক্তা পর্যায়ে দুই বছরের মাথায় ফের বাড়ানো হলো গ্যাসের দাম। দুই ধাপে এ বাড়তি দাম কার্যকর হবে। সে অনুযায়ী, আগামী মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা করা হয়েছে।
দ্বিতীয় ধাপে জুন থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৯৫০ টাকা এবং এক চুলার জন্য ৯০০ টাকা টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর একবার গ্যাসের দাম বাড়ায় বিইআরসি। তখন আবাসিকে দুই চুলার জন্য ৪৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৬৫০ টাকা ও এক চুলার জন্য ৪০০ টাকা থেকে বৃদ্ধি করে ৬০০ টাকা করা হয়।
এছাড়া বাণিজ্যিক খাতে গ্যাসের দাম প্রতি ইউনিট মার্চে ১৪.২০ টাকা এবং জুনে ১৭.০৪ টাকা হবে। আর সিএনজির দাম মার্চে প্রতি ঘনমিটার ৩৮ টাকা ও জুন থেকে ৪০ টাকা করা হয়েছে।
Related News
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা তিন দফা লম্বা লাফের পর এবার দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবারেরRead More
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিRead More



Comments are Closed