দুই দিনের মধ্যেই সিলেটে ফিরছেন খাদিজা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামি দুই দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস, যাকে সাভারের পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিআরপি ফিজিওথেরাপি বিভাগের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন সিআরপির হেড অফ মেডিকেল সার্ভিস এন্ড কনসালটেন্ট নিউরোসার্জন বিশেষজ্ঞ সাঈদ উদ্দিন হেলাল।
সাঈদ হেলাল বলেন, ‘খাদিজা এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ। আগামী দুই দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।’
গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের চাপাতির কোপে তার মাথার খুলি ভেদ করে মস্তিষ্কও জখম হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুস্থ হওয়ার পর গত বছরের ২৮ নভেম্বর স্কয়ার হাসপাতাল থেকে খাদিজাকে ছাড়পত্র দেয়া হয়। পরে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে নেয়া হয় সাভারের সিআরপিতে। বাম হাত ও বাম পায়ের দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে সিআরপিতে নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসা নেয়ার পর খাদিজা অনেকটাই সুস্থতার পথে বলে জানান চিকিৎসক।
সংবাদ সম্মেলনে ডা. সাঈদ উদ্দিন হেলাল বলেন, ‘প্রায় তিন মাসের ফিজিওথেরাপিক চিকিৎসার পর খাদিজা এখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। তিনি দৈনন্দিন কাজকর্ম একাই করতে পারেন। তবে হেড ইনজুরি সারতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগতে পারে।’
সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, ‘আমি এখন প্রায় সুস্থ। দৈনন্দিন সব কাজ করতে পারি।’
এ সময় প্রধানমন্ত্রী, চিকিৎসক, গণমাধ্যমকর্মীসহ দেশের সবাইকে ধন্যবাদ জানান খাদিজা। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে খাদিজাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলা সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন আছে। মামলার একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুল।
Related News
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More



Comments are Closed