ঠাকুরগাঁওয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রথমবারের মত ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষ্টপুর ইক্ষু খামার মাঠে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ২৫ ফেব্রয়ারি (শনিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।
জানা গেছে, জেলার ৫ উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে তাবলীগ জামায়াতের প্রায় ৬০ হাজার মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন। এছাড়াও ভারতের কলকাতা থেকে ৮ সদস্যের একটি মুসল্লি দল যোগ দিয়েছেন ইজতেমায়।
ঠাকুরগাওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ইজতেমা ময়দানে মুসল্লিদের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে জন্য আমরা সতর্ক রয়েছি।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed