Main Menu

দৃষ্টিনন্দন সিকৃবি শহীদ মিনার

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের সেরা দৃষ্টিনন্দন শহীদমিনারের একটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। নতুন ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদ এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের মাঝখানে টিলার উপর লেকসাইডের কোল ঘেষে শহীদমিনারটি অবস্থিত। সিলেটে শহর থেকে লোকজন অর্ধ সমাপ্ত এ শহীদমিনারটি দেখতে সিকৃবি ক্যাম্পাসে আসেন।
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সহকারী প্রফেসর স্থপতি রাজন দাশ শহীদমিনারটির ডিজাইনার। তিনি এর নাম দিয়েছেন সূর্যালোকে বর্ণমালা। সকালে সূর্যালোকে মিনারটি ছায়াচ্ছন্ন অস্পষ্ট থাকে এবং সূর্যের দিন পরিক্রমায় ক্রমশ তা আলোকিত ও স্পষ্ট হয়ে উঠবে। এদেশের বীর সন্তানরা এখানে দাঁড়িয়ে আছেন, তাঁরা যদি সূর্য সন্তান হন তবে দিনের প্রদক্ষিনে আলো, আঁধারের এই খেলা যেন সূর্যের সঙ্গে তার সন্তানদের অনির্বচনীয় কথপোকথন। এই মিনারের শিরোনাম তাই সূর্যালোকে বর্ণমালা।
আসলেই যেন বর্ণমালারা রোদ পোহায় এই শহীদ মিনারে। শক্ত মেরুদন্ডে ভাষা শহীদের বর্ণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে। শহীদমিনারটির দূর থেকে কিছু বর্ণমালা খুব স্পষ্ট দেখা যায়। কাছে আসলে কুঠুরিতে আরো ছোট ছোট বর্ণের সমাহার।
জাতীয় দিবস উদযাপনসহ সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের প্রায় সকল সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান এ শহীদমিনারে অনুষ্ঠিত হয়।
সিকৃবি ছাত্রলীগের সভাপতি শামীম মোল্লা বলেন, “শহীদমিনারে আসলে যেন প্রাণ পাই। যে ভাষার জন্য বাঙালি রক্ত দিয়েছে, সে ভাষা সৈনিকদের কথা ভেবে এখানে মাথা নুয়ে আসে। বিভিন্ন অনুষ্ঠানে সারা ক্যাম্পাস মিছিল করে আমরা এখানে ফুল দিতে আসি।” কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, “ক্যাম্পাসের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু এই শহীদমিনার। এই বেদীতেই আমরা আয়োজন করি গানের আড্ডা কিংবা কবিতার আসর। ”
সিকৃবি শহিদমিনারের টাইম ল্যাপ্স (ইউটিউব লিংক):

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code