Main Menu

ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই অনুষ্ঠিত

Manual7 Ad Code

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অনলাইনে আবেদনকারী মুক্তিযোদ্ধা দাবীদার ও পুরাতন তালিকার অন্তর্গত বিভিন্ন সময়ে অভিযোগ ভুক্ত মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাই অনুস্টিত হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে বিকেল পযর্ণ্ত উপজেলা সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, এর সভাপতিত্বে পাচঁ সদস্যর যাছাই-বাছাই কমিটি, মুক্তিযোদ্ধা হিসেবে দাবীদার অনলাইনে আবেদন কারীদের ও অভিযুক্ত মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাই করেন।
যাছাই-বাছাই কমিটির অনান্য সদস্যরা হলেন, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা, ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ভারপ্রাপ্ত কমান্ডার এছার উদ্দিন, সাবেক কমান্ডার মকছেদ আলী ও দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মঙ্গলিয়া।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসদের ভারপ্রাপ্ত কমান্ডার এছার উদ্দিন বলেন, এই উপজেলায় ২৮৭ জন মুক্তিযোদ্ধািিতপুর্বে তালিকা ভুক্ত ছিল, এর মধ্যে সাধারন মুক্তিযোদ্ধা ২২৯ জন ও যুদ্ধাহত ৫৮জন। এর পরেও ২শ জনের অধিক ব্যাক্তি মুক্তিযোদ্ধা হিসেবে দাবী করে, অনলাইনে আবেদন করেছেন। অনলাইনে এর মধ্যে সুধু পৌরসভা এলাকার আবেদন কারী ১৪৩ জন। শনিবার পৌর এলাকার আবেদনকারী ১৪৩ জনের যাছাই-বাছাই কার্য্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এদিকে মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই চলাকালে শনিবার উপজেলা চত্তরে মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় পরিনত হয়। অনেককে পুরাতন বন্ধুকে কাছে পেয়ে স্মৃতিচারন করতে দেখা যায়। অনেকের নিকট শোনা যায় মুক্তিযুদ্ধের লোমহর্ষক বনর্না।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code