Main Menu

আজো স্বীকৃতি পায়নি মুক্তিযুদ্ধের এক শহীদ পরিবার

Manual1 Ad Code

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: স্বাধীনতার ৪৬ বছর কেটে গেলেও এখনো স্বীকৃতি পায়নি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার চকচকা গ্রামের শহীদ জেহের উদ্দিন মন্ডলের পরিবার।
বাবার শহিদের স্বীকৃতি পাওয়ার জন্য শনিবার মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই কমিটির নিকট আসে, শহীদ জেহের উদ্দিন মন্ডলের তিন ছেলে আব্দুল ওহাব মন্ডল, সামছুল হক মন্ডল ও আব্দুল মজিদ মন্ডল।
শহীদ জেহের উদ্দিন মন্ডলের বড় ছেলে আব্দুল ওহাব মন্ডল বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেয়ার অপরাধে তার পিতা জেহের উদ্দিন মন্ডলকে খান সেনারা ধরে নিয়ে গিয়ে নির্মম ভাবে হত্যা করে। স্বাধীনতার পর তৎকালিন বঙ্গবন্ধুর সরকার তার পরিবারকে আর্থিক অনুদান দিয়েছিল। কিন্তু পরবর্তিতে তারা আর কোন সুযোগ-সুবিধা পায়নি, এখন তারা শহীদ পরিবার হিসেবে স্বীকৃতিও পান না। তাই বাবার শহীদের স্বীকৃতির জন্য যাছাই-বাছাই কমিটির নিকট আবেদন করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code