Main Menu

জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual1 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরের পল্লীতে ছয় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ইমদাদুল হকের পুত্র ও ইউপি সদস্য নাজমুল হকের ভাতিজা রিয়াদুল হক (৬) পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর তার লাশ পানিতে ভেসে উঠে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Manual8 Ad Code

স্থানীয় ইউপি সদস্য নাজমুল হক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code