জগন্নাথপুরে একজনের প্রার্থিতা প্রত্যাহার
জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পদে খেলাফত মজলিশ নেতা সৈয়দ জয়নুল ইসলাম তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
শুক্রবার বিকেল সাড়ে চারটায় সহকারী রির্টানিং অফিসার ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহর নিকট ভাইস চেয়ারম্যান প্রার্থী খেলাফত মজলিশ নেতা সৈয়দ জয়নুল ইসলাম লিখিতভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করেন।
নির্বাচন সহকারী রির্টানিং অফিসার জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ সত্যতা নিশ্চিত করে বলেন, ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আজ শনিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
প্রসঙ্গত, আগামী ৬ মার্চ অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা ও বিএনপির দলীয় প্রার্থী জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মনোনয়ন দাখিল করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান একজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
Related News
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণতRead More
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More



Comments are Closed