সিলেটে মানবাধিকার কমিশনের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে থানায় মামলা সহজকরণ, মেধার ভিত্তিতে চাকুরী প্রদান, ঘুষ দুর্নীতি বন্ধ ও বুরো মৌসুমের আগে বেরিবাঁধ নির্মাণের কাজ দ্রুত সম্পন্নে দাবিতে বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সিলেট মহানগরের সহ সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের গভর্ণর ও বিভাগীয় সমন্বয়কারী ড. আর কে ধর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি ও মহানগরের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক শফিক রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলার সহ সভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহকারি অধ্যাপক ইসলাম উদ্দিন, সিলেট মহানগর সহ সভাপতি হাকিম সাদ উলাহ বাচ্চু, মহানগরের যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, বাদল পুরকায়স্থ, কোষাধ্যক্ষ আলি হুসেন আলিম, সমাজসেবী রাফিউল ইসলাম তালুকদার, সিলেট মহানগরের ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক আফজল আহমদ প্রমূখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed