সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি সরিয়ে নেওয়ায় প্রায় তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, বেলা ৩টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পণ্যবাহী একটি ট্রেন ভাটেরা স্টেশন সংলগ্ন এলাকায় আসলে ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া রেল স্টেশনের লোকশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেনসহ (রিলিফ ট্রেন) একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা বলিত ট্রেনটি উদ্ধার কাজ শুরু করে। এসময় ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটে এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে আটকা পড়ে।
সিলেট রেলওয়ে ষ্টেশন ম্যানেজার কাজী শহীদুর রহমান ট্রেন লাইনচ্যুত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে ছেড়ে যাওয়া সার বহনকারী মালবাহী ট্রেন মাইজগাঁও ষ্টেশনে যাওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধারের পর সন্ধ্যা ৬টায় ট্রেন চলাচল শুরু হয়। এসময়ে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কমলগঞ্জ উপজেলার ভানুগাছ স্টেশনে, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশন ও সিলেট থেকে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও ষ্টেশনে আটকা পড়ে। সন্ধ্যা ৬টার পর ট্রেনগুলো গন্তব্যস্থলের উদ্দেশ্যে ছেড়ে যায়।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed