সিলেটে পাঁচ প্রতিষ্টানকে ৪৪ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ভেজালবিরোধী আদালত-অভিযান পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রয়ারি) দুপুরে নগরীর আম্বরখানা ও সুবিদবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর সিলেট (মেট্রো) কার্যালয়ের সহাকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক বিভাগীয় কার্যালয় মোহাম্মদ ফয়েজ উলাহ’র নেতৃত্বে এ অভিযান-পরিচালনা করা হয়। এ সময় খোলা অবস্তায় খাদ্য পরিবেশনের দায়ে ডিজিটাল ফাস্ট ফুড, ফয়েজ স্ন্যাকবার ও ফুডকিং নামের প্রতিষ্টানকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর সুবিদবাজারে অপর অভিযান পরিচালনা করে পচা ও মেয়াদ উত্তীর্ন মিষ্টি পরিবেশনের দায়ে রসমেলা’কে ১০ হাজার টাকা ও পন্যের মেয়াদ লেখা না থাকায় তারাদিন সুপার শপ’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মোট ৫টি প্রতিষ্টানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed