Main Menu

রাগীব আলীসহ ৬জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ২৩ ফেব্রয়ারী


বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতারণার মাধ্যমে তারাপুর চা বাগানের হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের মামলায় সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
বুধবার দুপুরে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে সাক্ষ্যগ্রহণের শেষ দিনে চার জনের সাক্ষ্যগ্রহণ করা হয় বলে জানিয়েছেন মহানগর আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান।
তিনি জানান, এ মামলায় ৩৩ জনের সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। তাদের সাক্ষ্য গ্রহণের পর আগামী ২৩ ফেব্রুয়ারী মামলার যুক্তিতর্ক (আর্গুমেন্ট)-এর তারিখ ধার্য্য করেছেন আদালত।
দীর্ঘ তদন্ত শেষে গত ১০ জুলাই আদালতে দুটি মামলার অভিযোগপত্র দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান।

Share





Related News

Comments are Closed