Main Menu

পলাতক থেকে পত্রিকা প্রকাশের মামলায় চার্জ গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পলাতক থেকে পত্রিকা সম্পাদনার অভিযোগে দায়ের এক মামলায় ‘দৈনিক সিলেটের ডাক’-এর প্রকাশক ও সম্পাদকমন্ডলীর সভাপতি সিলেটের শিল্পপতি রাগীব আলী এবং তার ছেলে পত্রিকাটির সাবেক সম্পাদক আব্দুল হাইয়ের বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত।
বুধবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো শুনানি শেষে মামলাটির চার্জ গঠন করেন। গত বছরের ৮ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে মামলাটি করেন নগরীর উপশহরের বাসিন্দা ও ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার।

Share





Related News

Comments are Closed