Main Menu

কে এই মেয়েটি?


বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় অচেতন অবস্থায় ১৩/১৪ বছর বয়সের একটি মেয়ে পাওয়া গেছে। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় এক ব্যবসায়ী ও এক সাংবাদিক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। মেয়েটি বর্তমানে হাসপাতালের ৪র্থ তলায় ২নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে মেয়েটি বন্দরবাজার এলাকায় হঠাৎ অজ্ঞান পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটি একবার শুধু তার নাম বলেছে রুবেনা বা রুমেনা।

বিষয়টি এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জিদান আল মুছাকে জানানো হলে তিনি বলেন ‘আমি পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

Share





Related News

Comments are Closed