বিএনপি নেতা সালাহউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ ১৯ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।
সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল তথ্যটি নিশ্চিত করে জানান, মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন বিচারক।
তিনি জানান, এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস ও মীর সরাফত আলী সপু। বাকি আসামিরা বিএনপির সাধারণ নেতাকর্মী।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় অজ্ঞাত আসামিরা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় যাত্রবাড়ী থানা পুলিশ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করে। মামলার পর পুলিশ তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে। সে অভিযোগপত্র বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
২০১৫ সালের ১০ মার্চ উত্তরা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ১২ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহউদ্দিনের। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে সেখানে। মামলাটি এখনো বিচারাধীন আছে।
Related News
সিলেট এমসি কলেজে ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণRead More
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায় আজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকেRead More



Comments are Closed