১ লিটার জলে বাইক চলে ৫০০ কিমি
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাজিলের পাবলিক অফিসার রিকার্দো আজাভেদোর তৈরি মোটরবাইকে পেট্রল বা ডিজেল নয় জ্বালানি হিসেবে প্রয়োজন পানি। মাত্র ১ লিটার পানিতে ৫০০ কিমি পাড়ি দিতে পারে এই পানি-চালিত মোটরবাইক।
এই বাইক চালাতে কোনও বিশেষ ধরনের পানিরও প্রয়োজন হয় না। একেবারে সাদা সাধারণ পানিই বাইকের জ্বালানির ট্যাঙ্কে ব্যবহৃত হতে পারে। কলের পানি হোক কিংবা পুকুরের পানি, অথবা কুয়োর পানি সমস্তই তেলের মতো ব্যবহার করা যাবে এই মোটরবাইরকে।
এর ইঞ্জিনের প্রধান দু’টি অংশ হল ওয়াটার ট্যাঙ্ক এবং একটি ব্যাটারি। ব্যাটারির ইলেকট্রিসিটি পানির হাইড্রোজেন মলিকিউল গুলিকে বিশ্লিষ্ট করে দেয়। তারপর একটি পাইপের মাধ্যমে সেই হাইড্রোজেন প্রবাহিত হয় ইঞ্জিনে। এই হাইড্রোজেনই বাইককে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী শক্তি উৎপাদন করে।
রিকার্দোর তৈরি করা এই বাইক সব দিক থেকেই পরিবেশবান্ধব। একে তো এই বাইকে কোনও রকম খনিজ তেল খরচ হওয়ার ভয় নেই। উপরন্তু এই বাইক কোনও রকম ধোঁওয়াও উৎপাদন করে না। ফলে পরিবেশ থাকে সম্পূর্ণ সুরক্ষিত।
আপাতত রিকার্দো এই বাইকের বিশ্বজোড়া বিপণনের চেষ্টা করছেন।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed