বিমান পরিচালনায় বাধা দিলে সাজা মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক : প্লেন চলাচলে বাধার সৃষ্টি করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, কোনো ব্যক্তি প্লেন চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক পাঁচ কোটি টাকা জরিমানা, এমনকি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও হবে।
আইনের খসড়ায় মৃত্যুদণ্ডের বিষয়টি না থাকলেও নতুন করে বিষয়টি সংযোজিত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এছাড়া প্লেন চলাচলে আলোক প্রক্ষেপণসহ কারিগরি বিষয়ে হস্তক্ষেপ করলে বা বাধা দিলে অনধিক যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
নতুন এ আইন অনুসারে, কেউ বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করলে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed