সিলেটে বিশ্ব বেতার দিবস উদযাপিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম বলেছেন ১৯৪৬ সনে জাতীসংঘে বেতারের যাত্রা শুরু হয়। ১৯৩৯ সাল থেকে আমাদের দেশে বেতারের যাত্রা শুরু করেছে। কিন্তু সে দিন থেকে এ দেশের আপামোর জনসাধারণ বেতারের ভক্ত হয়েছিলাম। প্রথমে যখন কোন গনমাধ্যম ছিলনা শুধু মাত্র এই বেতারের উপর নির্ভশীল ছিলাম। শ্রæতি মাধ্যম হিসেবে বেতার ছিল সবচেয়ে জনপ্রিয়, আমরা যখন ছোট ছিলাম তখন এই বেতার না শুনলে ঘুম আসতোনা। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেতার মাধ্যমে অনেক কিছু শিখেছি। বেতার আমাদের দেশের সংস্কৃতি আমাদের শিক্ষা এবং সামাজিক সচেতনতা মূলক যত রকমের কর্মসূচি ছিল সব কর্মসূচি প্রথম হাতেকড়ি পেয়েছি এবং আমাদের অর্জন ও জ্ঞানের যে পরিধি বিস্তার- সেটি আমরা এই বেতার থেকেই পেয়েছি। এখন পর্যন্ত বেতারের প্রয়োজনীয়তা ফুরায়নি। বেতার ব্যাবহার আগের চেয়ে অনেক বেড়েছে। বিনোদনের পাশাপাশি আমরা বেতারের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সরকারের অনেক উন্নয়নমূলক কর্মকান্ডের নির্দেশনা পাই। তাছাড়া প্রাকৃতিক দূর্যোগ কালে বেতার-ই সব চাইতে বেশী গুরুত্ব পূর্ণ বার্তা দেয়, যার কারণে মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে থাকে।
১৩ ফেব্রæয়ারী সকালে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র আয়োজিত র্যালীপূর্ব সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^নাথ বালাগঞ্জ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, মহানগর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশ বেতারের বিশিষ্ট গীতিকার শামসুল আলম সেলিম, বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী অসিত ভুষন দেব, উপ-আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, মোহাম্মদ আব্দুল হক, উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, পবিত্র কুমার দাশ, প্রদীপ চন্দ্র দাস এবং বাংলাদেশ বেতারের কলাকৌশলী, সঙ্গীত ও নাট্য শিল্পীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed