মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভোররাতে শহরের বৈখর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা গটে।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের স্থান থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম শাহজালাল মিজি (২৮)। তার বাড়ি শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকায়।
পুলিশ বলছে, শাহজালাল মুন্সিগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে ২২টি মামলা আছে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের ভাষ্য, শাহজালাল পলাতক ছিলেন। রোববার বিকেলে তাকে শহর থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে সোমবার ভোররাতে বৈখর এলাকায় অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। সেখানে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা শাহজালালকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে শাহজালালের লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি চায়নিজ কুড়ালসহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed