ওসমানীনগরে আতাউরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।
সোমবার সকালে শুনানি শেষে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন এ রায় দেন।
গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) যাচাইবাছাইকালে ব্যাংক ক্লিয়ারেন্স না থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়।
আতাউর রহমান বলেন, ‘ব্যাংকের একটি সাধারণ জটিলতায় রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। আমি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ায় মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে’।
সিলেট জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, যাচাইবাছাই শেষে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস খান, দিলদার আলী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আকামত আলী, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবের আহমদ, স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার ও হুসনা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
শুনানীকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট মকলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ এখতেখার হোসেন পিয়ার, এডভোকেট জুবের খান, জেলা ছাত্রলীগ সহ সভাপতি রশীদুল ইসলাম রাশেদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মশিউর রহমান এহিয়া প্রমূখ।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed