মা-মনি হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ‘মা-মনি শিশু হাসপাতালে’ ভুল চিকিৎসায় এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল ইসলাম (৬) নামের ওই শিশুটি মারা যায়। তবে এঘটনায় হাসপাতাল সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটির মৃত্যু হলেও রাত ৯ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ হাসপাতালের পঞ্চম তলার ৫০৩ নং কেবিনে রয়েছে। তার আত্বীয়রা ভুল চিকিৎসার অভিযোগ তুললেও বিষয়টি সমাধানে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন তাদের নিয়ে হাসপাতালের কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেছেন।
শিশুটির চাচা এসব তথ্য জানিয়ে বলেন, শুক্রবার বিকেল তিনটার দিকে আমিনুলকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশ মিনিট পর কর্তৃব্যরত চিকিৎসক ডা. দানেশ ও ডা. তাসলিমা তাকে চেকআপের পর একটি ইঞ্জেকশন পুশ করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খিচুনি ওঠে তার মৃত্যু হয়। এসময় তারা ডাক্তারদের ডাকলেও কোন সাড়া পাননি।
ভুল ইঞ্জেকশন পুশ করার কারনেই তার ভাতিজার মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমিনুল জৈন্তাপুর উপজেলার দহালখলা গ্রামের বিলাল আহমদের ছেলে।
উল্লেখ্য, এর আগেও এই হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর একাধিক অভিযোগ উঠেছিল।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed