ফরিদপুরে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও সিলিন্ডাবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ ও বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের অধিকাংশই বাস যাত্রী ছিলেন।
শুক্রবার রাত পৌনে ১১টায় নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি ৩৯ জন যাত্রী নিয়ে ঢাকা উদ্দেশ্যে আর কাভার্ড ভ্যানটি সিলিন্ডার নিয়ে খুলনা যাচ্ছিল। গজারিয়া নামকস্থানে এলে কাভার্ড ভ্যানটি যাত্রীবাহীবাসকে ধাক্কা দিলে বাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে বাসের চালক ও কাভার্ড ভ্যানের চালক সহ ১৩জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় আহত ২০জনকে গোপালগঞ্জের মকসুদপুর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম জানান, হানিফ পরিবহনের বাসটি গ্যাসচালিত ছিল। সংঘর্ষে আগুন ধরে গেলে দুই চালকসহ ১৩জন পুড়ে মারা গেছে। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed