ওসমানীনগর ও জগন্নাথপুরে ৯ জনের মনোনয়নপত্র বাতিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯ জন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়্
নবগঠিত ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যান প্রার্থী সহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, ভাইস-চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের দিলদার আলী ও ফেরদৌস খান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আকামত আলী, জাপা মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবের আহমদ চৌধুরী, স্বতন্ত্র ভাইস-চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার ও হুসনা বেগম।
শুক্রবার দুপুরে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাছাইয়ে যাদের প্রাথমিক ভাবে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু ও জাপা মনোনীত প্রার্থী শিব্বির আহমদ।
ভাইস চেয়ারম্যান পদে একমাত্র বিএনপি মনোনীত প্রার্থী গয়াছ মিয়ার মনোনয়নপত্র বৈধ হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুক্তা পারভিন ও বিএনপি মনোনীত প্রার্থী মুছলিমা আক্তার চৌধুরীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম চৌধুরী।
এ সময় সিলেট জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শওকত আলী উপস্থিত ছিলেন। রিটার্নিং অফিসার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
সিনিয়র নির্বাচন অফিসার মনিরুল ইসলাম জানান, যাদের মনোনয়ন পত্র ত্রুটিপূর্ণ ছিল তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে । তারা ৩ দিনের মধ্যে আপিল করতে করতে পারবেন। ৬ দিনের মধ্যে তালিকা প্রকাশ করা হবে। সকল প্রার্থীকে চালানের মূল কপি জমা দিতে হবে।
শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনার পর থেকে ২১ দিন পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন না আগামী ৬ মার্চ এই উপজেলায় ৬০টি কেন্দ্রে নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীদের যাছাই বাছাই শুক্রবার সুনামগঞ্জ রির্টানিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করে অপর ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেয়া হয়।
সুনামগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন মনোনয়নপত্র জমা দেন। যাছাই বাছাই কালে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র ফয়জুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানমের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর প্রার্থীদের মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়।
বৈধ প্রার্থীরা হলেন-চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন, বিএনপির দলীয় মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা বিজন কুমার দেব, বিএনপি মনোনিত প্রার্থী যুবদল নেতা হাজী সোহেল আহমদ খান টুনু, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিশের দলীয় মনোনিত প্রার্থী সৈয়দ জয়নুল ইসলাম, জমিয়ত উলামায়ে ইসলামীর দলীয় মনোনিত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ।
এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী ও বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ফারজানা বেগম।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্তকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার প্রার্থীদের যাছাই বাছাই কালে পুরুষ ভাইস চেয়ারম্যান একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী একজনের মনোনয়ন ত্রুটি জনিত কারণে বাতিল করা হয়। অপর ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed