লাউয়াছড়ায় ৯টি বন্যপ্রাণী অবমুক্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর ৯টি বন্যপ্রাণী অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড: কামাল আব্দুল নাসের চৌধুরী।
শুক্রবার (১০ ফেব্রয়ারি) বিকাল পাঁচটায় লাউযাছড়া জাতীয় উদ্যানের ভিতর বন বিশ্রামাগারের পিছনে এসব বন্যপ্রাণী অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড: কামাল আব্দুল নাসের চৌধুরী এক সংক্ষিপ্ত সফরে শ্রীমঙ্গল আসলে শুক্রবার বিকাল পাঁচটায় বন বিভাগ(বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্ত করার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ড: কামাল আব্দুল নাসের চৌধুরী ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন বিভাগের সচিব কাজী শফিকুল আলমসহ অতিথিরা নয়টি বন্যপ্রাণী অবমুক্ত করেন। অবমুক্তকরা প্রাণীগুলো হচ্ছে ১টি মেছো বাঘ, ১টি অজগর সাপ, ২টি সোনালী বিড়াল ও ৫টি পরিযায়ী পাখি।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, বিভাগীয় বন কর্মকর্তা(বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) মিহির কুমার দো, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সভাপতি সীতেশ রঞ্জন দেব ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আছকির মিয়া।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সভাপতি সীতেশ রঞ্জন দেব জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে লোকালয়ে বেরিয়ে এসে আহতাবস্থায় ধরা পড়া এসব বন্যপ্রাণীকে সেবা ফাউন্ডেশনে রেখে সেবা দিয়ে সুস্থ্য করে তোলার পর আবার জাতীয় উদ্যানের ভিথর অবমুক্ত করা হয়।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed