Main Menu

বিছানাকান্দিতে ৩ শ্রমিক নিহতের ঘটনায় মামলা, আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি পাথর কোয়ারিতে বৃহস্পতিবার রাতে গর্ত থেকে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় তিন শ্রমিক নিহত এবং ঘর্টনাটি ধামাচাপা দিতে রাতের আঁধারেই পাথরখেকোরা শ্রমিকদের লাশ সরিয়ে ফেলার ঘটনায় পুলিশ বাদি হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছে।
শুক্রবার রাতে দায়েরকৃত মামলায় (১৪/১০.২.১৭) আসামী করা হয়েছে ৫জন কে। আসামীরা হলেন- পাথর ব্যবসায়ী বিছানাকান্দির বাছির মিয়া, আজাদ মিয়া, কামাল হোসেন, চট্টগ্রামের জাহিদ মিয়া, লক্ষীপুরের রাজু মিয়া ওরফে জাহিদ হাসান।
এদের মধ্যে জাহিদ মিয়া ও রাজু মিয়া ওরফে জাহিদ হাসানকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed