পংকি খান আ.লীগের সভাপতি নয়, বিএনপির সাধারণ সম্পাদক
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বলেছেন, পংকি খান উরফে ফিরোজ খান উপজেলা আওয়ামীলীগের সভাপতি নয়, তিনি বিএনপির সাধারণ সম্পাদক।
বুধবার দৈনিক সিলেটের ডাক সহ স্থানীয় ও জাতীয় দৈনিকে দুদকের দায়েরী একটি মামলায় পংকি খানকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে পরিচিতি দেয়া হয়েছে। আমরা এ ধরনের সংবাদে বিষ্মিত, হতবাক এবং এর আপত্তি জানাচ্ছি। ২০১৫ সালের ৮ জুন সম্মেলনে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশনার বৃন্দ ২য় অধিবেশনের সভাপতি কমিটি ভেঙ্গে না দিয়ে কোন ব্যক্তির নাম বা কমিটি ঘোষণা করেননি। পংকি খান বিএনপির সাধারণ সম্পাদক থাকাবস্থায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি পায়ের নিচে ফেলে মুচড়ে আগুন দিয়ে জালিয়ে দেন। স্পিকার হুমায়ুন রশিদ বিশ্বনাথ এলে তাঁকে অপমানজনক ভাবে লাঞ্চিত করা হয়। ১৯৯৬ সালের ৬ ফেব্রয়ারি ও ৮ মার্চ আওয়ামীলীগের নেতাকর্মীদের মিছিলে হামলা করে ৭০ জন নেতাকর্মীকে গুলিবিদ্ধ করা হয়। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দলীয় নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতন, মামলা-হামলা, বাড়ী-ঘর পুড়ানো সহ দলীয় নেতাকর্মীদের ঘর ছাড়া করেছেন পংকি খান। ২০০১ সালের নির্বাচনকালীন জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পথে দয়ামিরের কুরুয়ায় তাঁর গাড়ী বহরে হামলা করা হয়। এভাবে বিগত দিনে পংকি খান আওয়ামীলীগকে নিষিদ্ধ ঘোষণা করে দলীয়, জাতীয় কর্মসূচী পালনে পুলিশ ও সন্ত্রাসী দিয়ে বাঁধা প্রদান করে। ২০০৮ সালের নির্বাচনের পর এমপি ও সাধারণ সম্পাদকের ক্ষমতাবলে শফিকুর রহমান চৌধুরী জামায়াত বিএনপির নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আওয়ামীলীগ ও শেখ হাসিনাকে বিতর্কিত করছেন। এমন অবস্থায় দলের অভ্যন্তরে কতিপয় সুবিধাভোগী ব্যক্তি আগাছা-পরগাছা সৃষ্টি করে চোরাচালানি-দালালী, টিআর কাবিখা বিল্ডিং নির্মাণে কমিশন সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। আমরা বারবার উর্ধ্বতন নেতৃবৃন্দকে জানিয়ে আসলেও কোন প্রতিকার হচ্ছে না। সভানেত্রী শেখ হাসিনা, সৈয়দ আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগাছা-পরগাছা পরিষ্কারের জন্য তাগিদ দেয়া হলেও জেলার জনৈক নেতার কারণে দলের বদনাম করা হচ্ছে। একটি গাড়ী নয় কয়েকটি গাড়ী সহ অনেক রাষ্ট্র ও দেশ বিরোধী নানা অপকর্মে লিপ্ত রয়েছে সুবিধাভোগীরা। আমরা আগাছা-পরগাছা পরিষ্কার করে দলকে সু-সংগঠিত করার প্রচেষ্টা করছি। আমরা গণমাধ্যমে সবিনয় অনুরোধ জানাচ্ছি বিএনপির সাধারণ সম্পাদক পংকি খানকে আওয়ামীলীগের বলে যেন সংবাদ প্রচার করা না হয়।
বিবৃতি দাতারা হচ্ছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মজম্মিল আলী, সহ-সভাপতি জবেদুর রহমান, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম ফিরোজ আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক বশারত আলী বাছা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সমর কুমার দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ বাবরুছ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা তাজউদ্দিন খান শিশু, উপজেলা কমিটির সদস্য মোঃ মঞ্জুর আলী, গোলাম নুর, নুরুল ইসলাম, আব্দুর রব। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed