Main Menu

সাংবাদিক শিমুল হত্যার বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাংবাদিক শিমুল হত্যার বিচারের দাবিতে রোববার দুপুর ২টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ম আহŸায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ লুৎফুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুরমা ভিউ’র বার্তা সম্পাদক সলমান আহমদ চৌধুরী, সিলেট পোস্ট’র সিনিয়র ফটো সাংবাদিক রমজান আলী, দৈনিক যোগাযোগ পত্রিকার বিভাগীয় প্রধান ও এটিএন বাংলা’র প্রোগ্রাম প্রডিউসার শেখ মো. হাসিদুল ইসলাম পিন্টু, দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক ও বর্তমান চিত্র’র সম্পাদক মিটু দাস, সিলেটের মানচিত্র’র ফটো সাংবাদিক নিজামূল হক লিটন, আজমল আলী, সিলেট সুরমা’র রিপোর্টার সেবুল হোসেন, সাংবাদিক পল­ব চৌধুরী, স্বর্ণালী দিনের ফটো সাংবাদিক আজমল আহমদ রুমন, দুর্বা সমাজকল্যান যুব সংঘের সভাপতি মালেক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মিলন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট পোস্ট’র ফটো সাংবাদিক শাহরিয়ার চৌধুরী সাব্বির, হিলি বার্তার সিলেট প্রতিনিধি সুমন মিয়া, শিক্ষক সামসুল হক সুমন, সমাজসেবক ফয়েজ আহমদ, আমিন আহমদ, লুৎফুর রহমান নাসির, কামরুল হাসান টিটু প্রমূখ।
এ ঘটনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের অভ্যন্তরে গণতন্ত্রকে সুসংহত করতে হলে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই। এই নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ আমাদের দেশে আজ পর্যন্ত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা তো দূরে থাক, কোনো সাংবাদিক হত্যাকান্ডেরই বিচার হয়নি বলে অভিযোগ উঠছে হরদম। সরকারকে এসব হত্যাকান্ডের বিচারে অবশ্যই আন্তরিক ও কঠোর হতে হবে। প্রশ্ন হলো জাতির বিবেক সাংবাদিক হত্যা রহস্যই যদি ঢাকা থাকে আঁধারে, তবে আর সাধারণ মানুষ কিভাবে বিচার পাবে? নেতৃবৃন্দ সাংবাদিক শিমুল হত্যার দ্রুত বিচার কার্য সম্পাদন করার দাবী করেন।

Share





Related News

Comments are Closed