Main Menu

ফেঞ্চুগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিখোঁজের ৭দিন পর কুশিয়ারা নদীতে ভেসে উঠলো জনিরাণীর লাশ (২১) । বৃহস্পতিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুরে নদীর তীরবর্তী এলাকায় অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া গেছে এমন খবর পেয়ে জনির পিতা ঘটনাস্থলে গিয়ে মেয়ের লাশ সনাক্ত করেন। হতভাগ্য জনি রাণী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গগড়া গ্রামের সজল কান্তি দাশের কন্যা।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আলমপুর গ্রামের রংগেশ দাশের সাথে বিয়ের পর থেকে স্বামীর বাড়িতেই বসবাস করছিলো জনি রাণী দাশ। গত ২৭ জানুয়ারী থেকে জনি রাণীর খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
ফেঞ্চুগঞ্জ থানার এস আই সমীরন দাস জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
গৃহবধূর পিতা, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পূর্ব গাগড়া গ্রামের বাসিন্দা সজল কান্তি দাস জানান, গত ২৭ জানুয়ারী জনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে তার স্বামী তাকে ফোনে অবহিত করেন। এ ঘটনায় তিনি গোলাপগঞ্জ থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ স্বামী রাজেশকে গ্রেফতার করে। গত ফাল্গুন মাসে গৃহবধূ জনির বিয়ে হয়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। পারিবারিক কলহের জেরেই তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ সজল দাসের।

 

Share





Related News

Comments are Closed