Main Menu

গ্লোবাল রিলিফ ট্রাষ্ট’র শীতের কম্বল বিতরন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: যুক্তরাজ্য ভিত্তিক সেবা মুলক সংগঠন গ্লোবাল রিলিফ ট্রাষ্ট এর উদ্যোগে চা শ্রমিকদের মাঝে শীতের কম্বল বিতরন হয়।
বুধবার বিকেলে আলী বাহার চা বাগানের বাংলোতে চা শ্রমিকদের মাঝে এ শীতবস্ত্র বিতরন কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শাহানারা বেগম। শীতবস্ত্র বিতরন কালে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসে বসবাস করেও দেশের অসহায় মানুষের কল্যানে তারা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে থাকেন। বক্তারা প্রবাসীদের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স এডভোকেট নার্গিস সুলতানা, গ্লোবাল রিলিফ ট্রাষ্ট এর ম্যানেজিং ডাইরেক্ট শাহিদুর রহমান, বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী সৈয়দ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো: মালিকুজ্জামান (রানা), বিশিষ্ট সমাজসেবি ফজল আহমদ, জিআরটি পৃষ্টপোষক সৈয়দ আব্দুর রহমান, আলী বাহার চা বাগানের এমডি মাহমুদ বকস রাজন, জিআরটি সুমী আমেনা বকস, গবেষক সৈয়দ মবনু, ডা: তাজকিয়া সুলতানা বকস, রুহুল আমিন, মোহাম্মদ আব্দুল­াহ প্রমুখ।

Share





Related News

Comments are Closed