মোমবাতী প্রজ্জলনে ভাষার মাস বরন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ১লা ফেব্রয়ারী সন্ধায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের মহান শহীদদের স্বরনে মোমবাতী প্রজ্জলনের মধ্য দিয়ে ভাষার মাস বরন করলো সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এবং অন্তমূলে বাঙ্গালী সংস্কৃতি ধারনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্বপ্নের প্রতিফলন ঘটাতে হবে। আজ প্রয়োজন সর্বস্তরের সংস্কৃতি কর্মীদের বাঙ্গালী চেতনায় উদ্ভুদ্ধ হয়ে সকল অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্ছার ভূমিকা পালন করা।
জোট সভাপতি জয়নাল আবেদীন জুয়েলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জামাল আহম্মদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক তাপষ মিত্র, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, অজিত রায় ভজন, সুকোমল সেন, বিরহী কালা মিয়া, বিরহী লাল মিয়া, সিরাজ আনোয়ার, শ্যামল কান্তি সোম, মোহাম্মদ বাদশা গাজী, ডি কে জয়ন্ত, জামাল উদ্দিন চৌধুরী, এম এইচ নিজাম, এম শরিফুল আলম তুহিন, কাকলী দত্ত মুন্নী, বিজন রায়, এম আহমদ আলী, নিলুফা সুলতানা লিপি, ফকির মাহবুব মোর্শেদ, শাহারুল রেজা, সুমা রাণী নাগ, বাবুল বৈদ্য, সৈয়দ মুত্তাকিম আলী আজাদ, দেবব্রত রায় দিপন প্রমুখ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed