Main Menu

কোম্পানীগঞ্জে দুই আ.লীগ নেতার বিরুদ্ধে ফের মামলা

বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে শাসকদলীয় দুই নেতার বিরুদ্ধে ফের মামলা হয়েছে। বুধবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (কোম্পানীগঞ্জ) আদালতে জনৈক আব্দুল আজিজ এ মামলা করেন। আদালত মামলাটি এজাহারগন্যে ব্যবস্থা নিতে ওসি কোম্পানীগঞ্জকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামীরা হচ্ছেন কেম্পানীগঞ্জ উপজেলা আওযামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, তার ভাই উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সহ ৭জন। মঙ্গলবার রাতের আঁধারে উপজেলার টুকেরগাঁওয়ের আব্দুল আজিজের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভূমিদস্যূদের এ হামলার ঘটনায় আব্দুল আজিজ বাদী হয়ে থানায় মামলা দিতে গেলে অজ্ঞাতকারনে মামলা নেয়নি পুলিশ। পরে বুধবার আব্দুল আজিজ আদালতে নালিশা মামলা করলে আদালত মামলা রুজুর এ আদেশ দেন।
এর আগে গত ১৮ জানুয়ারী দিনদুপুরে আব্দুল আজিজদের বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটলে মহিলাসহ ১০ জন গুরুতর আহত হন। এ ঘটনায় একই বাড়ির আব্দুল জলিল বাদী হয়ে ইয়াকুব, ইবালদের বিরুদ্দে থানায় মামলা করেন। উভয় মামলায় শাসকদলীয় নেতা ইয়াকুব ও ইকবালকে আসামী করা হয়েছে। আদালতে মামলা দায়েরের খবরে ক্ষিপ্ত হয়ে ইয়াকুব-ইকবাল মনিররা আব্দুল আজিজ ও আব্দুল জলিলদের বাড়ি ঘেরাও করে তাদের জিম্মি করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। আব্দুল জলিলের দাবি বুধবারও তৃতীয় দফায় তাদের বাড়িঘর ভাংচুর ও লুট করা হয়েছে। তৃতীয় দফায় হামলার এ ঘটনায় সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।

Share





Related News

Comments are Closed