কোম্পানীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলার লাচুখাল বাজারে শিলেরভাঙ্গা ও লাচুখাল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২শ’ রাউন্ড শর্টগানের গুলি ও ৬ রাউন্ড কাঁদানে গ্যাসসেল ছুড়ে। পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসী এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন বেলা বেলা ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাছুম বিল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন ও থানার ওসি বায়েছ আলম বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছেন। পরিস্তিতি নিয়ন্ত্রনে আনার জন্য তারা দুই গ্রামবাসীকে নিবৃত করার চেষ্টা চালান। এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসলে পুলিম দুইশ’ রাউন্ড শর্টগানের গুলি, ৬ রাউন্ড কাঁদানে গ্যাস ও ব্যাপক লাঠিচার্জ করে। এতে সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। এরিপোর্ট পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে। সংঘর্ষের পুনরাবৃত্তি রোধে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান শাহ জামালের চেষ্টায় বিরোধ মিমাংসার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক চলছিল বলে জানায় পুলিশ।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed