সাংবাদিকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন
আবু তাহির, ফ্রান্স থেকে: ঢাকায় হরতালে দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর চড়াও হয়ে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ফ্রান্সের সাংবাদিকদের সংগঠন প্যারিস বাংলা প্রেস ক্লাব।
সোমবার (৩০ জানুয়ারি) প্যারিসের মানবাধিকার চত্বর রিপাবলিকে ফ্রান্সের বাংলা মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
গত বৃহস্পতিবার ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম পুলিশি নির্যাতনের শিকার হন। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে এই হরতাল চলছিল। কোনো কারণ ছাড়াই হরতালের সংবাদ সংগ্রহ করার সময় তুলে নিয়ে এই দুই সংবাদমাধ্যমকর্মীকে বেধড়ক মারধর করে পুলিশ। এসময় তারা সাংবাদিকবিদ্বেষি কথাবার্তাও বলেন।
প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সামসুল ইসলাম,প্রচার সম্পাদক নয়ন মামুন, দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী, জাকির হোসেন, আবুল কালাম মামুন, মিজান রহমান, রেজাউল করিম, আব্দুল করিম।
নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এসময় বক্তারা বলেন ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তারা বলেন, ঠাণ্ডা মাথায় থানার ভেতরে নিয়ে ২০/৩০ জন পুলিশ মিলে ২ জন সাংবাদিককে বর্বরভাবে পিটিয়েছে। কেন? এই প্রশ্নের জবাব অবশ্যই চাই। শুধু লোক দেখানো ক্লোজ নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed