Main Menu

সিলেটে ছাত্রলীগের প্রকাশ্যে অস্ত্র মহড়ার ঘটনায় তদন্তের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম। সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সিলেট মহানগর পুলিশকে এ নির্দেশ দিয়েছেন বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো। ছাত্রদলের মিছিলে হামলা করে তাদের দা ও ও রড উঁচিয়ে ধাওয়া করার ঘটনায় এ নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) এ আদেশ দেন তিনি। আদালতের রেজিস্ট্রার দপ্তর আদেশের বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার দেশের বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হলে, এতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট বিবরণ রয়েছে। এতে বলা হয়, এ ঘটনা জনমনে ও এমসি কলেজের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ভীতি ও উদ্বেগ সৃষ্টি করেছে।
এমসি কলেজ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যা বারবার জাতীয় পত্রিকার শিরোনাম হচ্ছে। এ ঘটনা জনশৃঙ্খলা ও আইনের শাসনের প্রতি চরম হুমকিস্বরূপ। উল্লিখিত কারণে ও অবস্থার পরিপ্রেক্ষিতে পত্রিকায় প্রকাশিত ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কারা, কীভাবে দায়ী, তা শনাক্তপূর্বক সংঘটিত ঘটনা তদন্ত হওয়া প্রয়োজন মনে করি। বিধায় বর্ণিত সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি উপযুক্ত তদন্ত করে পুলিশ কমিশনারকে আগামী সাত দিনের মধ্যে মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করতে বলা হলো।’ আদেশে ঘটনার তদন্ত অতিরিক্ত পুলিশ কমিশনারের নিচের কোনো পদের কর্মকর্তাকে দিয়ে না করতে বলা হয়েছে।
এ ব্যাপারে মহানগর হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী এ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছেন।

Share





Related News

Comments are Closed