Main Menu

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের প্রতিবাদ

শাবি প্রতিনিধি : রাজধানীর শাহবাগে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে সাংবাদিকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাব।
সোমবার দুপুরে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন, র‌্যালী ও সমাবেশের আয়োজন করে তারা।
র‌্যালীটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ নবিউল আলম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নয়ন, কোষাধ্যক্ষ হেলাল উদ্দীনসহ অন্যান্যরা।
সমাবেশে ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না। এসরকার অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নজির স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Share





Related News

Comments are Closed