শাবির সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর শামসুল হুদা আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম : বিশিষ্ট শিক্ষাাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর শামসুল হুদা আর নেই। আজ ৩০ সোমবার জানুয়ারী সকাল সাড়ে ৬টায় নগরীর একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর দরগাহ-ই- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার মসজিদে নামাজে জানাজা শেষে মাজার সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।
প্রফেসর শামসুল হুদা ১৯৩৭ খ্রিস্টাব্দের ৩০ আগস্ট বিয়ানিবাজার উপজেলার আঙ্গারজুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাওলানা আবদুল মান্নান কলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন। ১৯৬৫ খ্রিস্টাব্দে রংপুর সরকারি কলেজে শিক্ষকতার মাধ্যমে প্রফেসর শামসুল হুদার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি খুলনা সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। তিনি সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ খ্রিস্টাব্দে তিনি সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৪ খ্রিস্টাব্দে শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য মরহুমের কনিষ্ট জামাতা সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেসসচিব মুশফিকুল ফজল আনসারী।
শাবি উপাচার্যের শোক প্রকাশ:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামসুল হুদার মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া শাবি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিচালনায় অধ্যাপক মো. শামসুল হুদার অবদানের কথা স্মরণ করে উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed