মাত্র ২১দিনে কোরআনে হাফিজ মাশহুদ
শিহাব আল মামুন, কানাইঘাট থেকে : সিলেট নগরীর কাজীটুলাস্থ মারকাযু শায়খিল ইসলাম আল-আমিন মাদরাসার ছাত্র মাশহুদ হোসাইন মাদরাসায় ভর্তির ২১দিনের মধ্যে কোরআন শরিফ ৩০ পারা হিফজ করে কোরআনে হাফিজ হলো।
হাফিজ মাশহুদ হোসাইনের জন্ম ২০০৬ সালের পহেলা মার্চ। সে কানাইঘাট উপজেলার উত্তর লক্ষীপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া করে। তার পিতা আব্দুর রহিমও একজন হাফিজে কোরআন।
২০১৬ সালে প্রাইমারী সমাপনী পরীক্ষায় এ গ্রেডে উর্ত্তীর্ন হয় মাশহুদ। সেই ফাকে মা-বাবার অনুপ্রেরনায় কানাইঘাট থেকে সিলেট নগরীর কাজীটুলাস্থ মারকাযু শায়খিল ইসলাম মাদরাসায় গত ১৩ই ডিসেম্বর ভর্তি হয়। গত ৪ জানুয়াারী বুধবার ২৩দিন এর মধ্যে ২দিন সিলেট ইজতেমায় অবস্থান করে পুনরায় কোরআন শরীফ হিফজ শুরু করে এবং ২১দিনে ৩০ পারা কোরআন শরীফ হিফজ সম্পন্ন করে মাশহুদ কোরআনে হাফিজ হয়। গত ৬ জানুয়ারী তারই সম্মানে অত্র মাদরাসার মসজিদে এক দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মারকাযু শায়খিল ইসলাম আল-আমিন মাদরাসার মুহতামিম, আল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব এবং জামেয়া হোসাইনিয়া ইসলামীয়া ঝেরঝেরি পাড়া মাদরাসার মুহাদ্দিছ মাওলানা মুফতি রাশেদ আহমদ। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল কাইয়ুুম,মাওলানা শাব্বীর আহমদ, মাওলানা আনোয়ার হোসেন খানঁ, হাফিজ মাওলানা সাইফুল আলম, মাওলানা আমিনুল হক ও কারী আব্দুল হাকিম এবং নয়াসড়ক মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা জমির উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব নাছিম আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল আলম চৌধুরী, নুরুল ইসলাম, মোক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন।
হাফিজ মাশহুদ হোসাইনের পিতা হাফিজ আব্দুর রহীম তার ছেলের জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে ২৮ জানুয়ারী শনিবার সিলেট সরকারী আলীয়া মাঠে অনুষ্ঠিত বিশ্বসেরা হাফিজ ক্বারীদের তেলাওয়াত সম্মেলনে কিশোর বালক মাশহুদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে। এসময় হাজার হাজার জনতা তাকে একনজর দেখার জন্য ভিড় জমান। অনেকেই নগদ টাকা পুরস্কার প্রদান করেন। এসময় ইমাম সমিতির আহবানে এক ব্যক্তি এই কিশোর হাফেজের কোরআনের উচ্চ শিক্ষালাভের জন্য যাবতীয় ব্যয়ভার গ্রহন করেন।
Related News
সিলেট সীমান্তে রয়েল এনফিল্ডসহ ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ‘রয়েল এনফিল্ড’ মোটরসাইকেলসহ ১ কোটিRead More
সিলেটে বন্যা মোকাবিলায় সহায়তা পেল ২৭০০ পরিবার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হাওরাঞ্চলে আকস্মিক বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগদRead More



Comments are Closed