বিআইবিএল-এ লন্ডনের ডিগ্রীর সুযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মো: লালা আইনের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আইন পেশার সাথে জড়িতদের প্রচুর অধ্যবসায় করতে হয়। অধ্যবসায়ের মাধ্যমেই জীবনে সাফল্য লাভ করা সম্ভব।
নগরীর সুবিদবাজারস্থ বেঙ্গল ইন্সটিটিউট অব বিজনেস এন্ড ল (বিআইবিএল) এর শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় বিবিআইএল-এর চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, বৃটিশ কাউন্সিল বাংলাদেশের মার্কেটিং ইনচার্জ কফিল হোসাইন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। ফ্যাকাল্টি মেম্বার ব্যারিস্টার আরিফ আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন-বিআইবিএল-এর প্রিন্সিপাল রিয়াশাদ আজিম হক ও ফ্যাকাল্টি মেম্বার ব্যারিস্টার আবুল ফজল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বার সভাপতি বিআইবিএল-এর প্রশংসা করে বলেন, এর মাধ্যমে আইন পেশার সাথে জড়িতরা বিশেষভাবে উপকৃত হবেন। বিশেষ করে নতুন ল’ গ্র্যাজুয়েট সৃষ্টিতে প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা মূলত এ প্রতিষ্ঠান স্থাপন করেছি। তিনি বলেন, এখানকার বেশীর ভাগ ফ্যাকাল্টি মেম্বার উচ্চ শিক্ষিত এবং বিদেশ থেকে ডিগ্রী প্রাপ্ত। তিনি আইন পেশায় আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের এ সুযোগ গ্রহণের আহ্বান জানান। পরে এক ডিনারের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক জানান, ইউনিভার্সিটি অব লন্ডন-এর অধীনে বিআইবিএল ২০১৬ সালের অক্টোবর থেকে যাত্রা শুরু করে। এখান থেকে শিক্ষার্থীরা ঘরে বসে লন্ডনের অনার্স ডিগ্রী সম্পন্ন করতে পারছে। এখানে ভর্তি কৃত শিক্ষার্থীদের প্রশ্নপত্র তৈরী করে ইউনিভার্সিটি অব লন্ডন। আর তৃতীয় পক্ষ হিসাবে বৃটিশ কাউন্সিল পরীক্ষা গ্রহণ করে এবং ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিন বছরের কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন ও সার্টিফিকেট গ্রহণ করতে পারবে লন্ডন থেকে। এখানে ভর্তি কৃত শিক্ষার্থীদের বছর খরচ হবে আড়াই লাখ টাকা। এছাড়া, বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন বছরের কোর্সে দেড় লাখ টাকা বৃত্তি প্রদান করা হয় বলেও জানান অধ্যক্ষ রিয়াশাদ আজিম।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed