Main Menu

নাটাব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) সিলেট জেলা শাখার ৭০তম বার্ষিক সাধারণ সভা শনিবার সন্ধ্যায় নগরীর একটি চাইনিজ রেষ্টুরেন্ট অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমরেন্দ্র দেবরায় প্রদীপের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ সভাপতি মোহাম্মদ ফজলুল হোসেন।
৬৯তম বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী পাঠ করেন সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাবের চৌধুরী, সাধারণ সম্পাদকের ২০১৭ সমাপ্ত বৎসরের প্রতিবেদন পাঠ করেন অমরেন্দ্র দেবরায় প্রদীপ। আয় ব্যয় হিসাব বিবরণী ও ২০১৭ সালের বাজেট উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আইয়ূব আলী, সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির জীবন সদস্য ডা. মো. আব্দুল হাই, খায়রুল জাফর চৌধুরী, নুরে আলম সিরাজী এডভোকেট, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাবের চৌধুরী, সভাপতি ইকবাল আহমদ চৌধুরী এডভোকেট, এমাদ উল­াহ শহিদুল ইসলাম এডভোকেট, মুফতি মোহাম্মদ তারেক এডভোকেট প্রমূখ।
সভায় নাটাবের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়। বার্ষিক সাধারণ সভায় ভবিষ্যতে এর কার্যক্রমকে আরো গতিশীল করে যক্ষা রোগ নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য গুরুত্বারোপ করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code