সাংবাদিক বেলালের মুক্তির দাবিতে জৈন্তাপুরে মানবন্ধন
জৈন্তাপুর প্রতিনিধি : সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল এর নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেটের জৈন্তাপুরে মানববন্ধন পালিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা হতে সাংবাদিক গোলাম সারওয়ার বেলাল এর নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।
রোববার (২৯ জানুয়ারী) দুপুর ২টায় জৈন্তাপুর প্রেসক্লাবের আয়োজনে জৈন্তাপুর বাজারে মানববন্ধন পালিত হয়।
জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় এবং সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তিয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য কুতুব উদ্দিন, নিজপাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ, জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, এ্যাডভোটেব আলতাফুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ হুমায়ুন আহমদ, সাধারণ সম্পাক এস.এম রাজু, চ্যানেল এস ও মিলিনিয়াম টিভির কানাইঘাট উপজেলা প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, দৈনিক ভোরের পাতার ব্যুরো প্রধান জয়নাল আবেদীন, সবুজ সিলেট প্রতিনিধি আমিনুল ইসলাম, জালালবাদ পত্রিকার প্রতিনিধি শাহীন আহমদ, দরবস্ত বাজার সমিতির সদস্য কবির আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী তানবীর আহমদ শাহীন, সাব্বির আহমদ, আব্দুল মন্নান মনাই, সেলিম আহমদ, বীরমুক্তিযোদ্ধা মিরন মিয়া, জসিম উদ্দিন, ফরিদ আহমদ, আব্দুর রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, করিম মহমুদ লিমন, সদস্য শাহ আলম, আবু সালাম আজাদ, মিনহাজ মির্জা। মনসুর আলম, সালমান এফ রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, মোঃ দেলোয়ার হোসেন, মীর সুয়েব আহমদ, শাহজাহান কবির খাঁন। জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, প্রকাশনা সম্পাদব শোয়েব উদ্দিন, সদস্য আবু নাঈম ইকবাল, আব্দুল্লাহ আল মনসুর, রাশেল মাহফুজ।
মানববন্ধনে বক্তারা বলেন- ২০১৫ সনের সিলেট তামাবিল মহাসড়কে গাড়ী পোড়ানোর মামলায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই কোন এক ব্যক্তির ইশারায় জৈন্তাপুর উপজেলার নিরিহ সাংবাদিক গোলাম সারওয়ার বেলাল কে জড়িয়ে মামলা রেকর্ড করেন। তার পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পনীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সমুহ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাই তৎকালীন সময়ে বেলালকে এই মামলার চার্জশীট হতে বাদ দেওয়ার আশ্বাস দেন। কিন্তু পরবর্তিতে তথা কথিত এক নেতার ইশারায় সাংবাদিক গোলাম সারওয়ার বেলালকে চার্জ শীটে নাম অধিভূক্ত করে এজাহার ভূক্ত আসামী করা হয়। তার পরেও জেলা পুলিশ সুপারের বরাবরে আমরা আবেদন জানাই। পরিশেষে বাধ্য হয়ে আমরা গোলাম সারওয়ার বেলালকে আদালতে আত্মসমর্থন করি। আমাদের দাবী অবিলম্বে গোলাম সারওয়ার বেলালকে নিঃর্শত মুক্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর সিলেট জেলার সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে বক্তারা বলেন।
একই দাবিতে আগামী ১লা ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে মানববন্ধন পালনের কর্মসূচী আহবান করা হয়। মানববন্ধন কর্মসূচীতে সিলেট বিভাগের সকল পর্যায়ের সাংবাদিকদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।
Related News
সিলেট সীমান্তে রয়েল এনফিল্ডসহ ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ‘রয়েল এনফিল্ড’ মোটরসাইকেলসহ ১ কোটিRead More
সিলেটে বন্যা মোকাবিলায় সহায়তা পেল ২৭০০ পরিবার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হাওরাঞ্চলে আকস্মিক বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগদRead More



Comments are Closed