সিলেটে যুবদলের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট জেলা যুবদলের উদ্যোগে রোববার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন তারুণ্যের অহংকার তারেক রহমানের জনপ্রিয়তাকে সরকার ভয় পায় বলেই বার বার মিথ্যা মামলা আর অপপ্রচারের পথ বেছে নিয়েছে। জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত সকল জিয়ার সৈনিকদের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানিয়ে অবৈধ সরকারের অনৈতিক সকল কর্মকান্ডে যুবদলকে ঐক্যবদ্বভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার আহবান জানান।
সিলেট জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক আব্দুল মালেকের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, প্রচার সম্পাদক আলী আহমদ হিরা, জেলা যুবদলের নেতা ছাব্বির আহমদ, আব্দুল খালিক, শাহ মাহমদ আলী, সাহেদ আহমদ, মুহিবুর রহমান বাবুল, কামরুজ্জামান দারা, সাইফুল ইসলাম সাইফুল, মাছুম আহমদ লস্কর, মোঃ মাসুদ আলী মাছুম, নজরুল ইসলাম, নজমুল হোসেন রাসেল, শিপন চন্দ, আব্দুল গফুর, মকছুদুল করিম নোহেল, ময়নুল ইসলাম মঞ্জু, সামছুল ইসলাম টিটু, এ.এম শামীম, আব্দুল মুক্তাদির, আলী আহমদ, শাহীন আল মামুন, ছালেক আহমদ খালেদ, মিছবাহ উদ্দিন, মোনায়েম খান মুন্না, নজরুল ইসলাম, আব্দুল মালেক, ফখরুল ইসলাম, আব্দুস সত্তার সুমন, পারভেজ আহমদ, মিজানুর রহমান মিজান, কাওছার আহমদ নামর, আলাউদ্দিন, সেলিম আহমদ, আজাদুর রহমান, মোস্তাক আহমদ, নুরুল ইসলাম, খসরু আহমদ, জয়দু মিয়া, সুরুজ আলী, তারেক আহমদ, কামরুল ইসলাম, নুরুল ইসলাম সুজন, জাহেদ আহমদ, মিলন তালুকদার, সুমন আহমদ, বাবলু আহমদ, জাকির হোসেন, তবারক আলী প্রমুখ।
Related News
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More
মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed