ই-টোকেন ছাড়া সিলেটেও মিলবে ভারতের ভ্রমণ ভিসা
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ১ ফেব্রুয়ারি থেকে সিলেটসহ দেশের আটটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) বিমান/সড়ক/রেলপথে ভারতে ভ্রমণ প্রত্যাশী বাংলাদেশিরা কোন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির সুবিধা পাওয়া যাবে। আইভিএসি-এর রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায় এ সুবিধা পাওয়া যাবে।
রোববার (২৯ জানুয়ারী) আইভিএসি’র কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি ভ্রমণকারী যারা সরাসরি ট্যুরিস্ট ভিসা প্রত্যাশী, তাদের অবশ্যই ভারত যাওয়ার বিমান, রেল অথবা বাস এর নিশ্চিত টিকিট থাকতে হবে। ভ্রমণের তারিখ অবশ্যই আইভিএসি-তে ভিসা আবেদনপত্র জমাদানের তারিখের এক মাসের মধ্যে হতে হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য www.ivacbd.com এই ঠিকানায় পাওয়া যাবে। এটি ভারতের ভিসাপ্রাপ্তি প্রক্রিয়া সহজ করার ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ।
২০১৬ সালের অক্টোবরে নারী ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম সারাসরি ট্যুরিস্ট ভিসা স্কিম চালু করা হয়। ২০১৭ সালের ১ জানুয়ারি এটি সব বাংলাদেশি ভ্রমণকারীর জন্য বর্ধিত করা হয়।
স্কিমটি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করে দিয়েছে। ভারতের নিশ্চিত টিকিটসহ (বিমান/সড়ক/রেল) কোনো বাংলাদেশি নাগরিকেরই ট্যুরিস্ট ভিসার জন্য ই-টোকেন/ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এর প্রয়োজন নেই। এই প্রক্রিয়াটির মূল উদ্দেশ্য ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ সুদৃঢ় করা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed