বাংলাদেশে প্রতিদিন ১৮ জন নারী জরায়ু-মুখ ক্যান্সারে মারা যাচ্ছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশে প্রতিদিন গড়ে ১৮ জন নারী জরায়ু-মুখ ক্যান্সারে মারা যচ্ছেন এবং প্রতি বছর প্রায় ১২ হাজার নারী নতুন করে এ রোগে আক্রান্ত হচ্ছেন। এবং এর মধ্য থেকে প্রতি বছর ৬৫৮২ জন নারী জরায়ু-মুখ ক্যান্সার এ মারা যাচ্ছেন। ৯-১৪ বছর পর্যন্ত মহিলাদের ২টি এবং ১৪-৪৯ বছর পর্যন্ত মহিলাদের ৩টি মাত্র জরায়ু-মুখ ক্যান্সার ভ্যাকসিন গ্রহন করে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
জরায়ু-মুখ ক্যান্সার সচেতনতা মাস উদ্যাপন উপলক্ষ্যেগ্ল্যাক্সো স্মীথক্লাইন এর সহযোগীতায় রোববার সিলেট নগরীর দর্শন দেউড়িস্থ মেরী স্টোপস ক্লিনিকে সচেতনতামূলক বিশেষ ক্যাম্প অনুষ্ঠিতহয়।
উক্ত ভ্যাকসিনের প্রতি ডোজের খুচরা মূল্য ২১০০ টাকা হলেও ৯-১৯ বছর বয়সী মেয়েদের জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধ বিষয়ক প্রকল্পের সহযোগীতায় দর্শন দেউড়িস্থ মেরী স্টোপস ক্লিনিকে এটি মাত্র ১০০০ টাকায় প্রদান করা হচ্ছে। উক্ত জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পর উদ্বোধনকরেন মেরী স্টোপস ক্লিনিকের প্রোগ্রাম অফিসার মোহনলাল দাশ ও গ্ল্যাক্সো স্মীথক্লাইন এর সিলেট প্রতিনিধি নুরুল আমিন। তাছাড়া ক্লিনিক ডাক্তার আতিকা সুলতানা সোমা, এ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার মোঃ আজিজুর রহমান, প্যারামেডিক নিলুফা বেগম ও শাহনাজ আক্তার এবং কাউন্সেলর ময়মুন্নেছা ও দিপালী রায় ছাড়াও অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ রোগের লক্ষন সমূহের মধ্যে অস্বাভিক রক্তপাত, মাসিক বন্ধের পর রক্তপাত, সহবাসের পর রক্তপাত এবং দুর্গন্ধময় সাদা স্লাব অন্যতম । আমাদের দেশের অনেক নারীর জরায়ু-মুখ ক্যান্সার একেবারেই শেষ পর্যায়ে এসে ধরা পরে, তখন পর্যাপ্ত চিকিৎসা করা সম্ভব হয় না। জরায়ু-মুখ ক্যান্সারে জরায়ু-মুখ অপারেশন করে কেটে ফেলা হয়, ফলে একজন নারী মা হওয়ার ক্ষমতা হারাতে হয়।
জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধের উপায় হলোঃ
জরায়ু-মুখ ক্যান্সার রোগীকে শুধু শারীরিক ভাবে নয়, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করে। জরায়ু-মুখ ক্যান্সার ভ্যাকসিন গ্রহন, নিয়মিত জরায়ু-মুখের পরীক্ষা PAP Smear & VIA Test), ধুমপান বর্জন করা ও বাল্যবিবাহ থেকে বিরত থাকার মাধ্যমে জরায়-ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।
Related News
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে আরেক শিশু মারা গেছে।Read More
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুরRead More



Comments are Closed