Main Menu

দেড়বছর ধরে পেনশনভাতা পাচ্ছেন না বিটিসিএল’র ১১ কর্মচারী

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ টেলি-কমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এর সিলেটস্থ অবসরভাপ্ত ১১জন টেলিকমিউনিকেশন্স টেকনিশিয়ান (টিসিটি) কর্মকর্তা-কর্মচারী দীর্ঘপ্রায় দেড়বছর ধরে তাদের পেনশন ভাতা পাচ্ছেন না। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। ব্যাহত হচ্ছে তাদের ছেলে-মেয়েদের লেখাপড়া। অজ্ঞাতকারনে তাদের পেনশন ভাতার ফাইল লালফিতায় বন্দী করে রাখা হয়েছে।
জানা গেছে, বিটিসিএল, সিলেট অঞ্চলে টিসিটি পদে চাকরিরতদের মধ্যে ১১জন অবসরপ্রাপ্ত হন।
তারা হচ্ছেন টিসিটি আব্দুস শহীদ, সুদিপ্তা সিনহা, টিসিএম আব্দুর রহমান, মনির উদ্দিন, সোয়েব আহমদ, এসএই আবদুুল­াহ বিন আহমদ, সদাময় দেব, আব্দুল কাদের, তাজুর ইসলাম, এসআই কামাল মিয়া ও মনিটর আবদুল মজিদ।
প্রায় দেড়বছর আগে তাদের অনেকে অবসরপ্রাপ্ত হলেও তারা কেউই অবসরভাতা পাচ্ছেন না। অবসরভাতার ফাইল বিটিসিএল’র এমডি’র অর্থছাড় অনুমোদন না হওয়ায় তারা আজোবধি অবসরভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন। অজ্ঞাত কারণে তাদের ফাইল আটকে রাখা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
বিটিসিএল সিলেট অঞ্চলের জিএম প্রবাল কুমার শীল সাংবাদিকদের জানান, ওই ১১ কর্মকর্তা কর্মচারীর পেনশনভাতা’র ফাইল নিয়মানুযায়ী সিলেট থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সেখান থেকে অনুমোদন পেয়ে আসলেই তাদের ভাতা প্রদান করা হবে।

Share





Related News

Comments are Closed