সিলেটে কালো কাপড় বেধে সাংবাদিকদের প্রতিবাদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর চড়াও হয়ে পুলিশি নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেটে কর্মরত সাংবাদিকরা। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ইমজা, সিলেট-এর আয়োজনে এই এক ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়।
রোববার দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে সিলেটের বিভিন্ন স্তরের সংবাদকর্মী ছাড়াও সচেতনমহল অংশ নেন।
গত বৃহস্পতিবার ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম পুলিশি নির্যাতনের শিকার হন। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে এই হরতাল চলছিল। কোনো কারণ ছাড়াই হরতালের সংবাদ সংগ্রহ করার সময় তুলে নিয়ে পুলিশ এই দুই সংবাদমাধ্যমকর্মীকে বেধড়ক মারধর করেন। এসময় তারা সাংবাদিকবিদ্বেষী কথাবার্তাও বলেন।
ইমজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদেও নিরাপত্তার দাবিতে অবস্থান কর্মসূচিতে সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক এ এইচ আরিফ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক দিগেন সিংহ, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাকি ও প্রচার সম্পাদক শাকিল আহমদ সোহাগ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রিয় সহ সভাপতি মোকাদ্দেস বাবুল, পরিবেশ ও হাওর রক্ষা কমিটির সভাপতি কাসমির রেজা, চিত্রশিল্পি আব্দুল বাতেন, শামীমুল ইসলাম শামীম (বাংলা ভিশন), আব্দুর রাজ্জাক (দি ট্রাইবুনাল), শেখ আশরাফুল আলম নাসির( ডেইলি স্টার), আশরাফুল কবির (দেশটিভি), মঞ্জুর আহমদ (ইন্ডিপেনডেন্ট), নাজমুল কবীর পাভেল (নিউজ টুয়েন্টিফোর), ফারুক আহমদ (সকালের খবর), প্রত্যুষ তালুকদার (ডিবিসি), গোলজার আহমদ (চ্যানেল টুয়েন্টিফোর), মারুফ আহমদ (এনটিভি), শ্যামানন্দ শ্যামল (এসএটিভি), গোপাল বর্ধন (ইন্ডিপেনডেন্ট টিভি), আব্দুল আহাদ (সময় টেলিভিশন), শিপার আহমদ ( মোহনা টিভি), নিরানন্দ পাল (যমুনা টিভি), সুবর্ণা হামিদ (চ্যানেল আই), মোয়াজ্জেম সাজু (এশিয়ান টিভি), আনিস মাহমুদ (প্রথম আলো), দিপক বৈদ্য দিপু (চ্যানেল টুয়েন্টিফোর), মামুন হোসাইন (ডেইলি সান), শহীদুল ইসলাম (সকালের খবর), দেবাশীষ দাস (ইকরা-বাংলা টিভি), কমলজিৎ পাল (ইকরা-বাংলা টিভি), হুসাইন আহমদ সুজাত (চ্যানেল এস ইউকে), রাহিন আহমদ (চ্যানেল এস ইউকে), মো. শফিকুল ইসলাম শফি (এটিএন বাংলা ইউকে), এ এম রুবেল (এটিএন বাংলা ইউকে), রাজিব রাসেল (সিলেট টুডে টুয়েন্টিফোর), আহাদ আহমদ (উত্তরপূর্ব), থিয়েটার মুরারিচাঁদের সংগঠক এমরাজ চৌধুরী, সংবাদকর্মী মাহমুদ সামুন চৌধুরী প্রমুখ।
Related News
সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮Read More
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিতRead More



Comments are Closed