সিলেটে পুলিশের উপর ছাত্রলীগের হামলা: গ্রেফতার ১১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কুমারপাড়া ঝর্নারপাড় এলাকায় ফেন্সিডিলসহ আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর ‘হামলা’ চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল আহমদ তালুকদারসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এসএমপি’র কোতোয়ালী থানায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। কোতোয়ালী থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
হামলায় আহত হয়েছেন কোতোয়ালী থানার এসআই হাবিবুর রহমান, এটিএসআই আহসান হাবিব, এসআই অনুপ কুমার চৌধুরী, এটিএসআই আবদুল হেকিম, কনস্টেবল আরজ মিয়া। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
আটককৃতরা হলো, কুমারপাড়া ঝর্নারপাড় এলাকার ইমন দাস (২৫), কালিবাড়ী এলাকার মনিরুল ইসলাম (২৪), একই এলাকার কামরুল ইসলাম (২৬), সুজেল আহমদ তালুকদার (৩৩), সজিব আহমদ তালুকদার (২১) ও সৌরভ তালুকদার (১৯), চৌকিদেখী এলাকার সাহেদ আহমদ (২৮), কালিবাড়ী ভাটপাড়া এলাকার জুবায়ের খান (৩০), চৌকিদেখী এলাকার মাসুদ আহমদ (২৩), মজুমদারী এলাকার শামসুজ্জামান (২৬) ও কালিবাড়ী সবুজ বাগিচা এলাকার সুমন পাল (৩২)। এ ছাড়াও মামলায় আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার ভোররাত পৌনে চার টার দিকে কুমারপাড়া ঝর্নারপাড় এলাকার প্রবেশমুখে চেকপোস্টে ডিউটি করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। এসময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৮৬৪০) আসতে দেখে সেটিকে থামানো হয়। গাড়িতে থাকা ৪ ব্যক্তির আচরণ ‘সন্দেহজনক’ হওয়ায় গাড়িটি তল্লাশি করা হয়। এসময় পেছনের সিটে বসা ইমন দাস ও তানভীরের মাঝ থেকে সাদা রংয়ের একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
এসময় প্রাইভেটকারে থাকা ৪ জনকে জিজ্ঞাসাবাদের সময় একজন তাদের পূর্বপরিচিত কয়েকজনকে ফোন দেয়। কয়েক মিনিট পর ৬/৭টি মোটরসাইকেলে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে পুলিশের উপর হামলা করে। তারা ইট-পাটকেলও নিক্ষেপ করে। এসময় ঘটনাস্থলে আসা কয়েকজন আটক তানভীর ও প্রভাতকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এরইমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পৌঁছলে ৫টি মোটরসাইকেলসহ হামলাকারী ১১জনকে আটক করা হয়। তবে অজ্ঞাতনামা ৩/৪ জন পালিয়ে যায়।
Related News
সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮Read More
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিতRead More



Comments are Closed