জেএসসি-জেডিসি পুনঃনিরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার শনিবার সংবাদমাধ্যমকে জানান, আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ড জেএসসি-জেডিসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে। সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে পুনঃনিরীক্ষার ফল জানা যাবে।
২০১৬ সালের জেএসসি-জেডিসিতে ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করে; জিপিএ-৫ পায় ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন। ফল পুনঃনিরীক্ষণ হওয়ায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সংখ্যা বাড়বে। ২৯ ডিসেম্বর জেএসসি-ডেজিসির ফল প্রকাশের পর ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এই ফল পুনঃনিরীক্ষার আবেদন করে শিক্ষার্থীরা।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed